ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও পড়ুন: ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তার এ সফরে ২ দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বৈঠক করবেন বরে জানা গেছে।

আজ সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশভোজে যোগ দেবেন ডোনাল্ড লু।

দ্বিতীয় দিন বুধবার (১৫ মে) তিনি প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ডোনাল্ড লু এবার ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন। এসব সফরের মাধ্যমে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, তার এ সফরে সেটাই গুরুত্ব পাবে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, নির্বাচন পূর্ববর্তী অস্বস্তিকে পেছনে ফেলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেয়ার আলোচনা করতেই ডোনাল্ড লু’র এ ঢাকা সফর। এ সফরে মার্কিন ভিসানীতি সহজীকরণ ও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দফতরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। এ পর্যন্ত ৪ বার বাংলাদেশ সফর করেছেন লু। এর আগে গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।

আরও পড়ুন: সৌদি পৌঁছালেন ১৫৫১৫ হজযাত্রী

এদিকে ডোনাল্ড লু’র ঢাকা সফরকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন।

সোমবার (১৩ মে) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আবারও আমেরিকার মদদে বিএনপি উত্তেজনা ছড়াবে, সেটা মনে করার কোনো কারণ নেই। এখানে কে আসছে, তা নিয়ে ভাবছি না।

যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না, আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন ২ দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার

এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ডোনাল্ড লু’র বাংলাদেশ আগমন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, তার আসা নিয়ে কিছু আসে যায় না। তার আসাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। সরকার কুকি চিনের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। লু অনেক দূরের কথা, আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে।

দেশের মানুষ তাদের সমস্যা নিজেরা সমাধান করেছে। ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০’র গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলন সমর্থন করতে চায়, তাদের ধন্যবাদ জানাই। কেউ বিরোধিতা করলে তার নিন্দা জানাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড....

ভালুকার ব্যস্ত প্রার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা