সংগৃহীত
জাতীয়

প্রাইভেটকার-বাইক সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোনাপাড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভগ্নিপতি শাহ আলম।

আরও পড়ুন : সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

আরও পড়ুন : ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিহতের ভগ্নিপতি আহত শাহ আলম বলেন, সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে আমি ও আমার শ্যালক চঞ্চল ঘুরতে বেরিয়েছিলাম। এ সময় কোনাপাড়ার বামৈর নামক স্থানে মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সাথে আমাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র সনেট বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা