বিজ্ঞান

ওয়াকিটকি কিনতে চান? তাহলে জেনে নিন

সান নিউজ ডেস্ক : বর্তমান যুগের এক অন্যতম দ্রুত যোগাযোগের মাধ্যম হচ্ছে, ওয়াকিটকি। এটা আপনাকে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে যোগাযোগ করতে সহায়তা করে। কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা সাধারণত দেখে থাকি ওয়াকিটকি সরকারি কর্মকর্তারা ব্যবহার করে থাকেন। তাই অনেকেই ধারণা করেন কেবলমাত্র সরকারি কর্মকর্তারা ছাড়া অন্য কেউ ওয়াকিটকি ব্যবহার করতে পারবেন না, যা সম্পূর্ণ ভূল ধারণা।

কারা ওয়াকিটকি ব্যবহার করতে পারবেন?
আপনি দেখে থাকবেন যে, অনেক সরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে ওয়াকিটকি ব্যবহার করে থাকেন এবং এটা বাংলাদেশে বৈধ। অন্যদিকে কেউ (হোক সে সরকারি কর্মকর্তা) যদি ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়াকিটকি ব্যবহার করে থাকেন তবে তা সম্পূর্ণ বেআইনি এবং ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

অপরপক্ষে, সরকারি এবং বেসরকারি বৈধ প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের বিপরীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে বাধ্যতামূলকভাবে ওয়াকিটকি ব্যবহারের জন্য লাইসেন্স নিতে হবে। তবে এটা নিশ্চিত করতে হবে যে, ব্যবহারটা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগের স্বার্থে সর্বোপরি প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয়, ব্যক্তিগত পর্যায়ে নয়।

বাংলাদেশে কোথা থেকে ওয়াকিটকি পাবেন?
যদিও আপনি বাংলাদেশে ওয়াকিটকি সরবরাকারী অনেক প্রতিষ্ঠান পাবেন, কিন্তু তারা বিটিআরসি দ্বারা অনুমোদিত সরবরাহকারী কিনা এবং তাদের থেকে আপনি ওয়াকিটকি নিয়ে পরবর্তীতে ঝামেলায় পরবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। এই পরিপ্রেক্ষিতে আপনার উচিত হবে সঠিক সরবরাহকারীর নিকট থেকে কেনা, যারা আপনাকে সঠিকভাবে এবং আইনিভাবে ওয়াকিটকি পেতে সহায়তা করতে পারে এবং প্রয়োজনে লাইসেন্স পেতে সহায়তা প্রদান করতে পারে।

অলেফিন্স ট্রেড কর্পোরেশন হলো বিশ্বস্ত একটি সরবরাহকারী প্রতিষ্ঠান, যারা আপনাকে সম্পূর্ণ বৈধ উপায়ে ওয়াকিটকি সরবরাহ করতে এবং সম্পূর্ণ আইনি উপায়ে বিটিআরসি থেকে লাইসেন্স পেতে সহায়তা করতে পারে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে তারা ওয়াকিটকি সরবরাহ করে আসছে। আর আপনি যদি পূর্বেই ওয়াকিটকি লাইসেন্সধারী হোন তাহলে আপনি সেই লাইসেন্সের কপি দেখিয়ে তাদের থেকে ওয়াকিটকি নিতে পারবেন।

তবে আপনি কোনোভাবেই তাদের থেকে লাইসেন্সবিহীন বা লাইসেন্সের জন্য আবেদন ব্যতীত ওয়াকিটকি নিতে পারবেন না। এমনকি আপনি যদি অন্য কোথা থেকে লাইসেন্স ব্যতীত নিয়েই থাকেন তাহলে আপনাকে পরবর্তীতে বেশ আইনি ঝামেলা পোহানো সহ বেশ বড় অংকের জরিমানা গুনতে হবে।

অলেফিন্স ট্রেড কর্পোরেশন দীর্ঘ ১১ বছর যাবত এয়ারকম ব্র্যান্ডের ওয়াকিটকি সহ বিভিন্ন ধরনের গার্ড টুল, কনফারেন্স সিস্টেম ও মাইক্রোফোন সরবরাহ করে আসছে। এয়ারকম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বহুল প্রচলিত একটি ব্র্যান্ড।

ওয়াকিটকি লাইসেন্সের জন্য আবেদন করতে কী কী প্রমাণাদি প্রয়োজন?

* জাতীয় পরিচয়পত্রের কপি

* প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি

* টিন সার্টিফিকেটের কপি

* ভ্যাট রেজিস্ট্রেশনের কপি

* কোম্পানির প্যাডে আবেদনপত্র।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা