প্রবাস

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে পাল্টাপাল্টি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বৈরাচার, গণবিরোধী ও অবৈধ প্রধানমন্ত্রী বলে স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে, বিএনপির বিক্ষোভের পাশাপাশি আওয়ামী লীগও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেওয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করেছেন শান্তি সমাবেশ।

যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহতের ডাক দিয়ে একই মাঠের অপর প্রান্তে মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন।

জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি নেতারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অরুচিকর স্লোগান দেওয়া শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা