প্রবাস

প্রবাসীর আত্মহত্যা

প্রবাস ডেস্ক : আত্মহত্যা করেছেন আশীষ মন্ডল (৩২) নামে এক সিঙ্গাপুর প্রবাসী। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) সকালে কর্মস্থল কালাং এমআরটি স্টেশনের (ইডব্লিউ ১০) কাছাকাছি কনস্ট্রাকশন সাইটে আত্মহত্যা করেন তিনি।

কনস্ট্রাকশন সাইটে শ্রমিকদের আবাসিক ভবনে বসবাস করতেন আশীষ। সেখানে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

আশীষ সিঙ্গাপুরে হক গুয়ান চেং বিল্ডার প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলার ব্যবসায়ী অরুণ মন্ডলের ছেলে আশিষ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি পাস করে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে সিঙ্গাপুরে যান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা