ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়

নিজস্ব প্রতিবেদক: দেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যন্ত অঞ্চলেও উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়।

আরও পড়ুন: বিএনপি রাজনীতিতে বিষফোড়া

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, আওয়ামী লীগ সেই রাজনীতি করে না। প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার নেমেছে। নির্বাচনে না এসে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি। বিএনপি সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ নিরাপদ নয়।

আরও পড়ুন: কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ

শেখ হাসিনা বলেন, বিদেশে বসে নির্দেশ দিয়ে খালেদা জিয়ার ছেলে মানুষ পোড়াচ্ছে। তার নির্দেশে যারা আগুন সন্ত্রাস করছে, তাদেরকে পাপের ভাগিদার হতে হবে। এ সময় বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে মুক্ত রাখতে পারলে দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিলো, ফিশপ্লেট খুলে ফেলল, রেলের বগি পড়ে সেখানে একজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেলপার মারা গেল। ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে।

রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা, একটা মা তার শিশুকে কোলে নিয়ে বসে আছে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে কঙ্কাল করেছে, কোনো মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকলে এ ঘটনা ঘটাতে পারে না।

আরও পড়ুন: প্রচারণা শুরু করলেন জিএম কাদের

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষের ওপর বিএনপি-জামায়াত যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তা ভাষা প্রকাশ করা যায় না। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায়।

তিনি বলেন, বিএনপি নেতা কে- সেটাই প্রশ্ন, ২ টাই তো সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি।

তারপর শারীরিক অবস্থা বিবেচনা করে, তার বোন-ভাই যখন আমাদের অনুরোধ করেছে, আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। যেই তারেক জিয়া আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল, বোমা মেরে মারতে চেয়েছিল, গুলি করেছে, তারপরও তার জন্য আমরা এটুকু মানবিকতা করেছি।

আরও পড়ুন: আ’লীগের নির্বাচনী গানের উদ্বোধন

শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক এলে মুচলেকা দিয়ে, আর কখনো রাজনীতি করবে না, নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দেয়। বিদেশ থেকেও হুকুম করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার।

যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়, পাপের ভাগীদার আপনারাই হবেন, তারেক জিয়া হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালো আছে আর হুকুম দিচ্ছে।

আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন সে তো দেশে আসে নাই, মা মরে মরে তাও তো দেখতে আসে না। এতো সাহস থাকলে একবার দেশে এসে দেখুক। এ দেশের মানুষ এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

এবারের ভোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। বাবা-মাসহ সব হারিয়ে দেশে ফিরে এসেছি মানুষের জীবনমান উন্নত করতে, দেশ উন্নত করতে। ঘোষণা দিয়েছিলাম, এ দেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই আমি নিজেকে উৎসর্গ করেছি।

উল্লেখ্য, আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৬ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।

এরপর পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন, ঠাকুরগাঁওয়ে প্রার্থীকে শোকজ

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা