ছবি: সংগৃহীত
বাণিজ্য

খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী।

উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মওলানা রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

আরও পড়ুন: মাদারীপুরের তিন আসনে লড়ছেন ৯ জন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রাণ কোম্পানীর ডিজিএম মোঃ জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীসহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্য ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছরে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাল ৪৪ টাকা কেজি দরে সরাসরি ক্রয় করবে সরকার। ফুলবাড়ী খাদ্য গুদামে ৬৭৫ মেট্রিকটন ধান ও ২৬৬১ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা