ছবি-সংগৃহীত
রাজনীতি

বঙ্গবন্ধুকে হত্যার মাস্টার মাইন্ড জিয়া 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন, আর সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছেন জিয়াউর রহমানরা। আবার অনেকে বলেন, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তবে এর নেপথ্যে জিয়াউর রহমান মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন।

আরও পড়ুন: ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের ভেতরে রাখার অনুপ্রেরণা তৈরি করবেন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনি আমি কেউ দুনিয়াতে থাকবে না। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতির চেতনায় উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে পারবে।

আরও পড়ুন: বিএনপিকে ৩৬ দিন দাঁড়াতে দেব না

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা হলেন দেশ ও জাতির অতন্দ্র প্রহরী। তাই শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আকমল হোসেন পিলুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, উপদেষ্টা আবদুল মান্নান, জেলা শাখার সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: বিএনপিকে ৩৬ দিন দাঁড়াতে দেব না

এ ত্রি-বার্ষিক সম্মেলনে মাদারীপুর জেলা শিক্ষক সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ আমিন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমাল হোসেন পিলুকে সভাপতি ও পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হককে সাধারণ সম্পাদ ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি করা হয় লাল মিয়া জমাদার ও কাজী ওবায়দুর রহমানকে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা