ছবি-সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেব

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ধারাবাহিকতায় কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাত্রসমাজ তার কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

আরও পড়ুন : নৌকার বিজয় নিশ্চিত করবো

শুক্রবার (২৮ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের তিন সংগঠন- যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, এ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। গণতান্ত্রিক লাইসেন্স নিয়ে কোনো বিশৃঙ্খলা করলে ছাত্র জনতা জবাব দেবে।

সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিকে ‘ট্রেইলার’ আখ্যা দিয়ে সাদ্দাম হোসেন বলেন, আজ এখানে যে জমায়েত এটা ট্রেইলার। আগামী দিনে আরও বড় জমায়েত হবে। পিকচার আভি বাকি হ্যয় মেরে দোস্ত। আজকের ছাত্রসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ।

ছাত্রলীগ সভাপতি আরো বলেন, রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। রাজপথে পরাজয়ের কথা তারা ভুলে গেছেন। সে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) লুটপাটের যুবরাজ হতে পারে, রাজপথের রাজা কিন্তু ছাত্রলীগ।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে নেমেছে

সাদ্দাম হোসেন বলেন, ‘এমন নেতা কোথাও খুঁজে পাবে নাকো তুমি, লুটপাটের যুবরাজ, এমন নেতা তিনি।’

তিনি বলেন, যারা সংবিধানের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের দম্ভ চূর্ণ করে দেব। ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, গণতন্ত্রবিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন, তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও জয়ী করবে।

এর আগে বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়।

এতে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যৌথভাবে সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

আরও পড়ুন : যারাই চোখ রাঙাচ্ছে, লাভ হবে না

সমাবেশে আরও অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা