ছবি: সংগৃহীত
রাজনীতি

সরকার পুরোনো খেলায় মেতে উঠছে 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবার শুরু হতে যাচ্ছে সরকারের সেই পুরোনো খেলা। ১/১১ সরকারের সময় যে মামলাগুলো হয়েছিল, সে মামলাগুলো তুলে নিয়ে গেছে, খারিজ করেছে। আর বিরোধীদলের মামলাগুলো রেখে দিয়েছে। এখন সেই মামলায় আমাদের আবার সাজা দেওয়া হচ্ছে। এটার একটা সীমা থাকে।

আরও পড়ুন : বাড়ছে তীব্র খাদ্য সংকট!

বুধবার (৩১ মে) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক কর্ম অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু নেই। এতদিন যে একটা কথা বলছি। কথা কাজে লাগেনি তা না, কথা কাজে লেগেছে। অবশেষে একটা জায়গায় আসা গেছে।

আরও পড়ুন : হাতিয়াতে ৩০ জেলে আটক

তিনি বলেন, আগে যারা ভুক্তভোগী ছিলাম তারাই শুধু চিৎকার করতাম। সাংবাদিকরা অনেক ভুক্তভোগী, তাদের কিছু লেখা ছাপা হতো, কিছু লেখা ছাপা হতো না। তখনই আমাদের কষ্ট দেয় পীড়া দেয় যখন দেখি আপনাদের (সাংবাদিক) কিছু সহযোগী সহকর্মীরা অবলীলায় সাংবাদিকদের দমনকে সমর্থন করে। এটা সত্য কথা, প্রতিবাদ না করলে, রুখে না দাঁড়ালে, সোচ্চার না হলে কোনো দাবি আদায় করা যায় না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে, তবে দেশের মানুষ মত প্রকাশ করতে পারবে না। তারা ক্ষমতায় থাকলে জনগণ ভোটাধিকার ফিরে পাবে না, ভোট দিতে পারবে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা শুধু আমার কথা নয়, এটা সবার কথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের অধীনে কখনই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হবে না।

আরও পড়ুন : কসোভোকে শাস্তি দিলো যুক্তরাষ্ট্র

ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেকেই বলছেন, ভিসানীতিতে তো অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি। কী অদ্ভুত যুক্তি! তাদের কি আনন্দ হচ্ছে, তারা বলছে অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলা হয়নি। অথচ অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আমাদের সংবিধানই গ্রহণযোগ্য হবে না। তাদের বিরুদ্ধে লড়তে হবে, পরাজিত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র থেকে নাকি বেশি রেমিট্যান্স আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যারা বাস করেন, তারা কখনই দেশে এসে লগ্নি করেন না। বিনিয়োগ করেন না। দরকার হলে তারা এখানকার বাড়িঘর বিক্রি করে দিয়ে যান। যারা চুরি করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেগুলো রেমিট্যান্স আকারে দেশে নিয়ে আসছেন তারা। আবার তাদের আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

তিনি বলেন, ভয় করেও লাভ নেই। অস্তিত্বের কারণে, বাঁচার কারণে এখন আমাদের বেরিয়ে আসতে হবে। ভয়কে জয় করে তাদের পরাজিত করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে সাংবাদিক লিখতে পারবে, ডিজিটাল সিকিউরিটি আইন থাকবে না, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটক করা হবে না।

ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুল হালিম, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা হাই শিকদার, শাহ নেওয়াজ আলী, এমএ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, এমএ আব্দুলাহ, শহিদুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা