ছবি : সংগৃহিত
রাজনীতি

কাউলিবেড়ায় আপনার সঙ্গে খেলা হবে

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান (নিক্সন) চৌধুরী।

আরও পড়ুন : আমাদের কোনো ছন্দপতন নেই

আপনি যদি খেলতে চান, এই কাউলিবেড়ায় (জাফরউল্যাহর ইউনিয়ন) আপনার সঙ্গে খেলা হবে বলে জানিয়েছেন নিক্সন চৌধুরী।

রোববার (২ এপ্রিল) ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সুন্নাহ মাদ্রাসার ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী।

আরও পড়ুন : সাংবাদিকদের সুখে-দুঃখে আছি

প্রসঙ্গত, ইউনিয়নের কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্যাহর বাড়ি। তিনি যে মাদ্রাসার মাঠে বক্তব্য দিয়েছেন, তা থেকে ২০০ মিটার দূরত্বের মধ্যে জাফরউল্যাহর বাড়ি।

নিক্সন চৌধুরী গত এক বছরে কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, আশা করি, আগামী নির্বাচনে ভাঙ্গার মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পাব এই কাউলিবেড়া ইউনিয়নে।

আরও পড়ুন : ২৭০ আসন নিয়ে সংসদে যাবে বিএনপি

আমার নির্বাচনি এলাকাভুক্ত ২৪টি ইউনিয়নের মধ্যে অন্যান্য ইউনিয়নে চ্যালেঞ্জ নয়, কাজী জাফরউল্যাহর সঙ্গে চ্যালেঞ্জ হবে এই কাউলিবেড়া ইউনিয়নে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন : বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কাজী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা