খুলনায় আ’লীগের বিশাল শোডাউন
রাজনীতি

খুলনায় আ’লীগের বিশাল শোডাউন

সান নিউজ ডেস্ক : খুলনায় বিএনপির গণসমাবেশের আগের দিন বিকেলে নগরীতে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিশাল শোডাউন দিয়েছে।

আরও পড়ুন : বিএনপির ব্যর্থতা ছাড়া কিছুই নেই

শুক্রবার (২১ অক্টোবর) পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন সরকারদলীয় নেতাকর্মীরা।

নগরীতে অন্যান্য জুম্মার দিনের তুলনায় একটু আলাদা পরিস্থিতি দেখা যায় এই শুক্রবারে। প্রায় সব সড়ক, অলি-গলিতেই দেখা যায় লোক সমাগম।

আরও পড়ুন : সরকার সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে

চায়ের দোকানগুলোতে চলছে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের মিছিল, বাস ধর্মঘট ও লঞ্চ ধর্মঘটের বিস্তর আলোচনা। তবে সবার মাঝেই ছিল একটা উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ।

নগরীর শিববাড়ী মোড়ে বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ। সেখান থেকে বিকেল ৫টায় তারা দলীয় কার্যালয়ের দিকে বিশাল মিছিল নিয়ে অগ্রসর হন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

আরও পড়ুন : দেশের মানুষ পরিত্রাণ চায়

এছাড়াও আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

আরও পড়ুন : বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

প্রসঙ্গত, শনিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরীতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে সরকার উৎখালের চেষ্টা, কী পেল আমেরিকা?

ইরানের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাতের প...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা