বিক্ষোভ সমাবেশ (ছবি: সংগৃহীত)
রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার (২৭ মে) সকাল দশটার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, ফজলুল হক মিলন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

এর আগে, সকাল ৯টা হতে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হন। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। সমাবেশ ঘিরে পুলিশের কড়া নজরদারি রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা