রাজনীতি

সব ধর্মের জন্য উন্মুক্ত হোক মাদরাসা 

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সব ধর্মের মানুষের জন্য মাদরাসাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। যেখানে যে কোনো ধর্মের লোক পড়তে পারবে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নৈতিক সমাজ’ নামের একটি সংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই বলে সমাবেশে মন্তব্য করেন জাফরুল্লাহ।

তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা হয়েছে- তা সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতা। এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই ঘটনা ঘটার অন্যতম আরেকটি কারণ আমরা নৈতিকতা ধারণ করিনি।

সমাবেশে নৈতিক সমাজের সংগঠক মেজর জেনারেল (অব.) আমসা আমিন বলেন, এই সাম্প্রদায়িক হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক, কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা