রাজনীতি

বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, এই যে ফ্রিডম অফ স্পিচের কথা বলেন। একটু সিঙ্গাপুর যান ‑ সেখানে গিয়ে দেখেন ফ্রিডম কেমন। একটু আমেরিকা যান, সেখানে কথা বলেন ‑ দেখেন। বাংলাদেশে এই ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন জাতির পিতা। বাংলাদেশের ফ্রিডম জাতির পিতা এনেছেন। অন্য কেউ বাঁশি ফু দিয়ে আনে নাই। আমরা করুণা দিয়ে নয়, রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার ২৪ ডট কমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার জন্য এখন সব সম্ভব হচ্ছে। আমরা কোটি মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি। আমাদের সব চাইতে বড় শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি থাকলে কেউ না খেয়ে মরবে না, টিকা না নিয়ে কেউ করোনার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‑ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিডি সমাচার ২৪ ডট কমের উপদেষ্টা সুজিত রায় নন্দী, সম্পাদক মহসীন হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীসহ অন্যান্যরা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা