স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহিত
রাজনীতি

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

সান নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতারা সক্রিয় ছিলেন না। তার ভাষায়, তারা তখন ‘গর্তে ছিলেন, ডোবায় ছিলেন, খালে ছিলেন’ এবং শুরুতে আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততাও অস্বীকার করেছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সংসদে বক্তব্য দেওয়ার জন্য আগে হুইপের কাছ থেকে সময় বরাদ্দ নিতে হয়। সে কারণেই তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেছিলেন।

তিনি বলেন, “এখন যারা সংসদে বসে আছেন, তাদের কতজনের মুখ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় দেখা গেছে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কতজন বলতে পারবেন, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে? কিন্তু জুলাইয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে।”

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি ফেসবুক লাইভ করেছি। কিন্তু আমাদের সমস্যা হলো, অনেক সময় আমরা সুবিধামতো বিষয়গুলো ভুলে যাওয়ার চেষ্টা করি। প্রথমে তো তারা হাতই ধুয়ে ফেলছিল যে, এই আন্দোলন তাদের নয়। পরে তারা নৈতিক সমর্থন দেয়। এটাই ছিল তাদের অবস্থান। কিন্তু এখন এই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে।”

বিএনপি তাদের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পেরেছে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “সেটা বিএনপির ত্যাগী নেতারাই বলতে পারবেন। আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু আমার অবস্থান থেকেই কথা বলতে পারি।”

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা