রাজনীতি

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি সংগঠিত ও নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, যারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালীদাস নদীর ওপর নির্মিত কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি কখনও একদলীয় শাসনব্যবস্থার পক্ষে ছিল না এবং গত পাঁচ দশক ধরে দলটি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। তার ভাষায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ চলছে। দুই দেশের স্বার্থ রক্ষা করে নতুন চুক্তি এবং শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের স্বল্প সময়ের কার্যক্রমেই ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাতা চালুর বিষয় উল্লেখ করেন তিনি।

এছাড়া সারাদেশে খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা শুনে তিনি কালীদাস নদীর ওপর বিদ্যমান কাঠের সেতুর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে গিয়ে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা