সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। বিএনপি হলো স্বৈরশাসক গোষ্ঠীর দোসর ও ৭৫ এর ঘাতক। এরা এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন : সরকার কাউকে প্রটেকশন দেয় না

শুক্রবার (২৪ মে) দুপুরে কেআইবিতে এক সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি। আমরা ধনী গরিবের বৈষম্য কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমাদেরকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। এরা দেশের শত্রু। যারা মূল্য বৃদ্ধি করে ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমাদের অবস্থান থেকে নজর রাখতে হবে।

আরও পড়ুন : আনার হত্যায় ৩ আসামির রিমান্ডে

তিনি বলেন, দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন সরকার উদ্বিগ্ন হয়। তখন আমরা দেখি একটি রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করে। দাম আরো বৃদ্ধি করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালায়। তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা নেওয়ার জন্য সহযোগিতা করে। এরা কখনো দেশের মানুষের ভালো চায় না।

বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর থেকেই লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে। এ ঘুরে দাঁড়ানোর নায়ক হলেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক থেকে অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই আদর্শের বন্ধনকে কেউ নষ্ট করতে পারবে না। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত

তিনি আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশের বাহিরে ও দেশের ভিতরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের ষড়যন্ত্র সব সময় থাকবে। আমাদেরকে সজাগ থেকে এদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা দেশের মানুষ ও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

মাদারীপুরে মাদকবিরোধী  আলোচনা ও শপথ 

'রুখবো মাদক, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে...

দিনাজপুরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় 

স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল 'এ-চালান' ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থ...

পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা