সংগৃহীত ছবি
রাজনীতি

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব

নিজস্ব প্রতিবেদক : দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হচ্ছে তখন বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এসব ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন : লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর আলী অডিটরিয়ামে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে বাধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি, সম্প্রীতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষবাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

আরও পড়ুন : সোনালী ব্যাংকের ম্যানেজার উদ্ধার

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হলো দেশের মানুষের জন্য। এটাই হলো আওয়ামী লীগের নীতি ও শেখ হাসিনার নির্দেশ। দেশের সব দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। এ পবিত্র রমজান মাসেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা-৮ আসনে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান করতে চাই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো দলাদলি থাকবে না। যেকোনো মূল্যে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করব। ঢাকা-৮ আসনের মানুষদের যে সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো দ্রুত লাঘব করব।

আরও পড়ুন : মেট্রোরেলের ভাড়ায় বসছে ভ্যাট

তিনি আরও বলেন, আমাদের সামাজ ও রাষ্ট্রে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এ অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করব। এরা দেশের ১৭ কোটি মানুষের শত্রু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা