ফাইল ছবি
রাজনীতি

কাল রাজধানীতে সমাবেশ করবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা দিবস উপলক্ষ্যে আগামীকাল রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

আরও পড়ুন: ঈদযাত্রা এবার আরামদায়ক হবে

সোমবার (২৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

এর আগে শনিবার (২৩ মার্চ) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৪র্থ দফায় শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ দুপুর ২ টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়। বর্তমানে আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে কাজ করছে সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা