ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

আদা-পানি খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। এটি ভেষজ ওষুধ হিসাবেও ব্যবহৃত হয়। আদার গুণাগুণের জন্য আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতেও এর ঠাই হয়েছে। আদায় আছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত আদা খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ হয়। বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে আদা পানি খেতে পারলে অনেক রোগ থেকে দূরে থাকাই সহজ হয়। উপকার পেতে চাইলে আপনিও এই অভ্যাস করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে আদা পানি খেলে কী কী উপকার মিলবে-

আরও পড়ুন : আঙুল ফোটানো কী ক্ষতিকর?

হজম শক্তি বাড়ায়

দিনে একবার আদা পানি খেলে পাচনতন্ত্রকে শক্তিশালী করে এবং বদহজম, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডটি হওয়ার সম্ভাবনা কম থাকে। হজম ক্ষমতা আরও উন্নত হয়।

বমি বমি ভাব দূর হবে

বমি কিংবা বমি বমি ভাব দূর করতে আদা বেশ কার্যকরী। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দ্রুত এই সমস্যা দূর করবে। তাই যাদের বমি বমি ভাব বা বমির সমস্যা রয়েছে, তারা প্রতিদিন সকালে খালি পেটে আদা পানি খাওয়ার অভ্যাস করুন। এতে দ্রুত উপকার পাবেন।

প্রদাহ দূর করে

আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত বিপাকক্রিয়া চলে। বিপাকের পরে শরীরে কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয়। সেসব পদার্থ প্রদাহ তৈরি করতে পারে। যে কারণে ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। প্রদাহজনিত সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে আদা পানি। নিয়মিত এই পানীয় পান করলে প্রদাহ কমে আসবে।

আরও পড়ুন : কলমি শাকের পুষ্টিগুণ ও উপকারিতা

কোলেস্টেরল দূর করে

কোলেস্টেরল হলো রক্তে থাকা মোম জাতীয় পদার্থের নাম। এই উপাদান বেশি হলেই তা রক্তনালীর ভেতরে জমে যায়। যে কারণে রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে হতে পারে না। ফলে হার্টের অসুখ, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোকসহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাইকোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। একাজে আপনাকে সাহায্য করতে পারে আদা পানি। নিয়মিত আদা পানি খেলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমে আসে।

গ্যাস ও অ্যাসিডিটি কমায়

আমাদের বেশিরভাগেরই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা লেগে থাকে। এক্ষেত্রে অনেকেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে থাকেন। তবে এ ধরনের ওষুধ নিয়মিত খেলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে লিভার, কিডনির মতো অঙ্গে। তাই গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে প্রাকৃতিকভাবে সমাধান করতে হবে। সেজন্য বেছে নিতে পারেন আদা পানি। প্রতিদিন সকালে খালি পেটে আদা পানি খেলে এ ধরনের সমস্যা দ্রুত কমে আসবে।

চুল ও ত্বকের জন্য উপকারী

ত্বকের নানা সমস্যা দূর করে আদা পানি। ত্বক উজ্জ্বল করে এবং টানটান রাখে আদা। ত্বকে রিঙ্কেলস পড়তে দেয় না। আদার অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বককে সমস্ত ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। ত্বককে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় এবং ত্বক সুস্থ ও পরিষ্কার রাখে। এ ছাড়া, আদায় ভিটামিন এ এবং সি-এর উপস্থিতি চুলের গঠন উন্নত করে। রক্ত পরিষ্কার রাখে।

আরও পড়ুন : ভিটামিন ডি এর ঘাটতির ৬ লক্ষণ

তৈরি করবেন যেভাবে

আদা পানি খুব সহজেই তৈরি করা যায়। এক টুকরা আদা ভালো করে ধুয়ে নিন। এরপর এক গ্লাস পানিতে পুরো রাত রেখে দিন। সকালে উঠে পানি ছেঁকে নিলেই আদা পানি তৈরি। এরপর খালি পেটে সেই পানিটুকু খেয়ে নিন। এতে সুস্থ থাকা সহজ হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা