গরুর মাংসের
লাইফস্টাইল

গরুর মাংসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: খাদ্যপ্রিয় বাঙালির কাছে গরুর মাংস বেশ জনপ্রিয়। পরিবারের সদস্যদের জন্য যে কোনো দিন রান্না করতে পারেন সুস্বাদু মাংস। আজ সান নিউজের পাঠকদের জন্য দেয়া হলো মজাদার গরুর মাংসের একটি রেসিপি-

উপকরণ:
এক কাপ গরুর মাংস, এক কাপ টক দই, আধা কাপ টমেটো, এক টেবিল চামচ মেথি বাটা, এক চা চামচ মিষ্টি জিরা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ সরিষা বাটা, দুই টেবিল চামচ নারকেল বাটা, এক টেবিল চামচ বাদাম বাটা, পরিমাণমতো তেল, দুই টেবিল চামচ পেঁয়াজকুচি, এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ মিক্সড মসলা, পরিমাণমতো পানি, তিনটি তেজপাতা, স্বাদমতো লবণ, পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা।

প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি পাত্রে গরুর মাংস, টক দই, টমেটো, মেথি বাটা, মিষ্টি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, নারকেল বাটা ও বাদাম বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি ও তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। অন্য একটি বাটিতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিক্সড মসলা ও পানি দিয়ে গুলিয়ে নিন। গোলানো মসলাগুলো ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে লবণ ও পানি দিয়ে কষান। কষানো হলে মসলা মাখানো গরুর মাংস দিয়ে রান্না করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা