সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট হলেন লাই

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনবিরোধী ও স্বাধীনতাপন্থি নেতা লাই চিং-তে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

আরও পড়ুন : নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

নির্বাচনে স্বাধীনতাপন্থি নেতা লাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বৃহত্তম বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)-এর হাউ ইউ-ইহ এবং তুলনামূলক ছোট দল তাইওয়ান পিপলস পার্টির প্রধান সাবেক তাইপেই মেয়র কো ওয়েন-জে। তারা উভয়েই পরাজয় স্বীকার করেছেন।

এদিকে লাইকে নির্বাচিত না করতে ভোটের আগেই তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিল চীন। এই নির্বাচনকে ‘যুদ্ধ ও শান্তি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হিসেবে উল্লেখ করেছিল বেইজিং। কিন্তু ফলাফলে দেখা যায়, তাইওয়ানের ভোটাররা চীনের সেই হুঁশিয়ারিকে পাত্তা দেননি। দ্বীপটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট লাইকেই ভোট দিয়েছেন তারা।

আরও পড়ুন : কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮

তাইপেইয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে।

নির্বাচনের আগে লাইকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী উল্লেখ করে কঠোর সমালোচনা করেছিল চীন। বলেছিল, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতার দিকে যেকোনো পদক্ষেপ মানেই যুদ্ধ। এ নিয়ে তাইওয়ানিজ ভাইস প্রেসিডেন্টের আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছিল বেইজিং।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

তবে লাই বলেন, তিনি তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এবং দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা