সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ‘‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যারা গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে।’’ একই সাথে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের প্রশংসা করে তিনি জানান, হামাস সন্ত্রাসী সংগঠন নয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং

বুধবার (১৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোয়ান এ মন্তব্য করেন। তিনি এ সময় ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কি না তা ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে কাজ করবে তুরস্ক। ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে অবিলম্বে বিরতির আহ্বান করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, এ অঞ্চলে স্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: জম্মুতে বাস খাদে, নিহত ৩৮

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের লড়াইয়ের প্রশংসা করে এরদোয়ান জানায়, হামাস সন্ত্রাসী সংগঠন নয়। স্বাধীনতাকামী গোষ্ঠী এটা। মুজাহিদীনরা তাদের ভূমি ও জনগণকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করছে। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের ভেতরে বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান পরিচালনা করছে। হাসপাতালে হামাসের যোদ্ধাদের আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে এই অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বাহিনীর সাথে হাসপাতালে প্রবেশের সময় হামাসের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

যদিও হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থা। এই অভিযান বন্ধে জাতিসংঘ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট, ডেইলি সাবাহ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা