ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পেরুতে স্বর্ণখনিতে আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের একটি স্বর্ণখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১৭৫ জন খনি শ্রমিককে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, পেরুতে একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

আরও পড়ুন : ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, এ ঘটনার পর ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের ছোট একটি খনি।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খনিতে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে ঋণের চাপে বৃদ্ধার আত্মহত্যা

কর্মকর্তারা জানান, আগুন ছড়িয়ে পড়ার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) গভীরে কাজ করছিলেন।

স্থানীয় মিডিয়া থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, পাহাড়ি এলাকা থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।

আরও পড়ুন : ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

ইয়ানাকুইহুয়া জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় তারা জরুরি তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংস্থাটির দাবি, এই অত্যন্ত দুঃখজনক সময়ে আমরা শোকাহত এবং উদ্ধারকৃত খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৯

এদিকে আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, যে খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখান থেকে নিকটতম পুলিশ স্টেশনটি প্রায় ৯০ মিনিটের দূরত্বে এবং নিকটতম শহর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত। এটি জরুরি উদ্ধারকাজকে আরও জটিল করে তোলে।

পেরুর সংবাদপত্র লা রিপাবলিকা বলছে, অগ্নিকাণ্ডের পর নিখোঁজ খনি শ্রমিকদের আত্মীয়রা রোববার (৭ মে) ঘটনাস্থলে পৌঁছালেও তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উৎপাদক দেশ পেরু। দেশটি বছরে ১০০ টনেরও বেশি খনন করে, যা পুরো বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা