আন্তর্জাতিক

বিশ্বে বেড়েছে শনাক্ত ও প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৩ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুই শতাধিক। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন জনে।

আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় এক লাখ। এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জনে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যের সব ট্যাংক গুঁড়িয়ে দেয়া হবে

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন। আর মারা গেছেন ২৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ৭১ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬২ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৫ হাজার ৫৫৮ জন মারা গেছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠে যেতে পারে

দৈনিক মৃত্যুর দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় জাপানের পর রয়েছে মেক্সিকো। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৫ জন। এরপর ব্রাজিলে ৮১, ফ্রান্সে ৮০, দক্ষিণ কোরিয়ায় ৩৫, রাশিয়ায় ৪০, কানাডায় ৪৪, হংকংয়ে ৫০, চিলিতে ৩২ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা