সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ পুলিশ নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রোববার কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এ বিস্ফোরণটি ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এর পর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা