আন্তর্জাতিক

বেলারুশকে আমেরিকার হুঁশিয়ারি

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে বেলারুশ যদি রাশিয়াকে সমর্থন করতে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হবে দেশটির সরকারকে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।

আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে একাধিক বিয়ে!

প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ যে অবস্থান নিয়েছে, তার প্রসঙ্গ টেনেই এই হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন।

জানা গেছে, ইউক্রেনে রুশ ফৌজের হামলার ঘাঁটি হয়েছিল বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন, বেলারুশেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আপত্তি করলেও তাতে আমল দেওয়া হয়নি।

এমনকি, ইউক্রেন লাগোয়া রাশিয়ার সমর্থক এই দেশটি সোমবার নিজের অ-পরমাণু অবস্থানও বেমালুম বদলে ফেলেছে। কেন? যাতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র শস্ত্র বেলারুশে এনে রাখতে পারে (এবং সম্ভবত ইউক্রেনে আঘাতও হানতে পারে)।

আরও পড়ুন: কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর!

বেলারুশের এই পুতিন সমর্থন প্রকাশ্যে ‘মাত্রাছাড়া’ বলে মন্তব্য না করলেও বাইডেন প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিষয়টি আদতে সেই জায়গাতেই পৌঁছেছে। তাই এ ব্যাপারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কাকে সাবধান করলো আমেরিকা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা