আন্তর্জাতিক

এবার পুতিনের পাশে কিম

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছাচারী আচরণকে’ দায়ী বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসন।

আরও পড়ুন: আবারও বেড়েছে মৃত্যু

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে অবশেষে নীরবতা ভেঙ্গে সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস জানায়, বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে।

আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে একাধিক বিয়ে!

উত্তর কোরিয়ার অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি ‘বৈধ ও যৌক্তিক’ হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা