গুরমিত রাম রহিম
আন্তর্জাতিক

শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক: শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত হলেন ভারতের হরিয়ানা প্রদেশের ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম।

এ মামলায় শুক্রবার (৮ অক্টোবর) তাকেসহ আরও ৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। আদালত এ মামলায় আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) সাজা ঘোষণার দিন ধার্য করেছেন।

ধর্ষণের দায়ে ইতোমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান মৃত রণজিৎ সিংয়ের ছেলে।

সিবিআই-এর দাবি, এই খুনের পেছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তার শিষ্যাদের ওপর যৌন নির্যাতন চালাতেন। তার সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরোনোর পেছনে রয়েছেন রণজিৎ সিং। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

২০১৭ সালের আগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেন আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা