আন্তর্জাতিক

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, ফুমিও কিশিদা দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। ফুমিও কিশিদা এলডিপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির শীর্ষ নেতা হওয়ার দৌঁড়ে তারা কোনোকে পরাজিত করেন। তবে গত বছর সুগার কাছে পরাজিত হয়েছিলেন কিশিদা।

জানা গেছে, এলডিপি নেতা ফুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগার স্থালাভিশিক্ত হবেন। এক বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেন সুগা। তার বিরুদ্ধে জাপানে করোনা ভাইরাসের বিস্তার রোধে পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার লক্ষ্য থাকবে, আগামী নির্বাচনে তার দল এলডিপিকে জয়ী করা। গণবিরোধীতার মুখে চলতি বছরে টোকিও অলিম্পিকের আয়োজন করে ক্ষমতাসীন এলডিপি সরকার। এ কারণে জাপানে দলটির জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা