আন্তর্জাতিক

ভারতে আরও ৩৭৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ভারতে। কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। গত ১২৫ দিনের মধ্যে দৈনিক সর্বনিম্ন সংক্রমণ এটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২ জন।

সংক্রমণের পাশাপাশি করোনায় দৈনিক মৃত্যুও কমছে ভারতে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জন করোনা আক্রান্ত রোগীর। গত ৩১ মার্চের পর প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এত কম হলো। এদিকে, দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ১৩০ জন। গত বছর জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয় ৩ কোটি ১২ লাখের মতো আর মৃত্যু হয়েছে ৪ লাখের বেশি মানুষের।

বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৫ লাখ জনে আর মৃত্যু হয়েছে ৪১ লাখের বেশি মানুষের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন কোটি ৫০ লাখ ১৮ হাজার ৬০০ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৯৮৩ জনের। করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা