দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
আন্তর্জাতিক

নৈরাজ্য ও লুটপাট পূর্বপরিকল্পিত

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহব্যাপী সহিংসতা ও লুটপাটকে ‘পূর্বপরিকল্পিত’বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি শুক্রবার (১৬ জুলাই) সহিংসতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কাওয়াজুল-ন্যাটাল প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন।

সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জ্যাকম জুমাকে আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে দেশজুড়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শত শত দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।

প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “এসব সহিংসতা ও লুটপাট পেছন থেকে উসকে দেয়া হয়েছে। কিছু সুনির্দিষ্ট ব্যক্তি এসবের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।” অবশ্য তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি কিংবা কোনো বিদেশি শক্তির ইন্ধন থাকারও ইঙ্গিত দেননি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের বেশ কয়েকজনকে শনাক্ত করেছি। আমরা দেশে কোনো অবস্থায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সহ্য করব না।” এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সরকার ঘোষণা করেছিল, সাম্প্রতিক গোলযোগে উসকানি দেয়ার দায়ে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং আরো ১১ জনকে নজরদারিতে রাখা হয়েছে।

গত ৮ জুলাই সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে পাঠানোর পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য শুরু হয়। পরবর্তীতে এসব সহিংসতায় দৃশ্যত দেশটিতে দারিদ্র ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। গত দেড় বছর ধরে করোনাভাইরাসের প্রকোপে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা