আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারতীয় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের সংঘর্ষ চলাকালে এক ভারতীয় সাংবাদিক নিহত হয়েছে। নিহত ওই সাংবাদিকের নাম দানিশ সিদ্দিকী। তিনি বার্তাসংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তিনি নিহত হন।

নিহত দানিশের বাড়ি ভারতের মুম্বাইয়ে। ৪০ বছর বয়সী এই সাংবাদিক জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন। টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক শহরে দেশটির সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের সংঘর্ষের সময় দানিশ সিদ্দিকী নিহত হন। পেশাগত দায়িত্বপালনের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন। নিহত দানিশ সিদ্দিকী পুলিৎজার পুরস্কার জয়ী ফটো সাংবাদিক।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালেবানের হামলায় সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুনদজাই। তিনি (দানিশ সিদ্দিকী) আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

শুক্রবার এক টুইট বার্তায় ফরিদ মামুনদজাই বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর নিহত হওয়ার খবরে আমি খুবই শোকাহত। পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় এই সাংবাদিক আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন। দুই সপ্তাহ আগে কাবুলে যাওয়ার সময় তার সাথে আমার দেখা হয়েছিল। তার পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। টুইটারে এক সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই তালেবানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখে আফগান সেনারা তালোবান বিরোধী অভিযানে শুরু করে। কিন্তু শুক্রবার সকালে ফের তালেবানের হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।

২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। তার ৬ বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০ সালে হংকং আন্দোলন, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা