আন্তর্জাতিক

নির্বাচনে জালিয়াতির অভিযোগ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উৎখাতে গঠিত নতুন জোট ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির ফল হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

নেতানিয়াহু এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর পেছনে ধ্বংসযজ্ঞ না রেখে যাওয়ার আহ্বান জানিয়ে লোকজনকে সরকার গঠনের সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন উগ্র-জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট।

নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করেছেন, যখন দেশের ভেতরে রাজনৈতিক সহিংসতার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান।

নেতানিয়াহু বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির প্রত্যক্ষদর্শী হচ্ছি আমরা।

নাফতালি বেনেটের নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের দিকে আলোকপাত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বামপন্থী, মধ্যপন্থী ও আরব দলগুলোর সঙ্গে জোট না করার অঙ্গীকার করেছিলেন বেনেট।

গত মার্চের নির্বাচনের ফল অনিষ্পত্তি থাকায় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করতে বিরোধী দলীয় নেতা বামপন্থী ইয়ার লতিফের সঙ্গে জোট গড়েছেন নাফতালি বেনেট। জোটে আরব সংখ্যালঘুরাও রয়েছেন। শর্তানুসারে প্রথমে বেনেট দুবছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পরে তা ইয়ার লতিফের কাছে হস্তান্তর করবেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা