আন্তর্জাতিক

এক ডোজের করোনা ভ্যাকসিন বানাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা ভ্যাকসিন খুব বেশি পায়নি পাকিস্তান।

কিন্তু এরইমধ্যে দেশটিতে করোনার সংক্রমণের মাত্রা ফের ঊর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে দেশটির বৈজ্ঞানিক কর্মকর্তারা নিজেরাই করোনার ভ্যাকসিন তৈরির উদ্যোগ হাতে নিয়েছে।

চীনের সহযোগিতায় এক ডোজের করোনা ভ্যাকসিন বানানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছেন, শিগগিরই করোনারোধী ভ্যাকসিন তৈরির কাজে হাত দেবেন তারা।

পরে ভ্যাকসিনের বিষয়ে বিস্তারিত বর্ণনায় এনআইএইচের নির্বাহী পরিচালক দেশটির সাংবাদিকদের বলেন, চীনের ক্যানসিনোবায়ো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিল পাকিস্তান। চীনকে ইতোমধ্যে ভ্যাকসিনটির প্রযুক্তি পাঠানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তান। চলতি মাসেই ভ্যাকসিনের কাঁচামাল পাকিস্তানে পৌঁছাবে।

মেজর জেনারেল আমির ইকরাম আশা করেন, চলতি এপ্রিলের শেষ দিকে ভ্যাকসিন প্রস্তুতকরণে ব্যবস্থা নিতে পারবেন তারা। এর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও রাসায়নিক সংগ্রহ করেছে এনআইএইচ।

প্রসঙ্গত, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, এ পর্যন্ত দেশটিতে অন্তত ৭ লাখ ৩৪ হাজার মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে ১৫ হাজার ৭৫৪ জনের প্রাণহানি ঘটেছে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা