আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে বিসমিল্লাহ আইমাক নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে পাঁচজন সাংবাদিক নিহত হলেন।

শুক্রবার (১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বিসমিল্লাহ আইমাক স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। কয়েক মাস আগেও তার উপর একবার হামলা হয়েছিল।

এর আগে নভেম্বরে এনিকাস টিভি ও রেডিওর সাংবাদিক মালালা মাইওয়ান্ড নামে এক নারী সাংবাদিককে হত্যা করা হয়। কয়েকদিন পর রহমত উল্লাহ নেকজাদ নামে এক সাংবাদিক নিজ বাড়ির কাছে গুলিতে মারা যান। তিনি গজনী সাংবাদিক ইউনিয়নের প্রধান ছিলেন। একই মাসে দেশটির সাবেক টিভি উপস্থাপক ইয়ামা সিওয়াশের গাড়িতে বোমা স্থাপন করে হত্যা করা হয়। রেডিও লিবার্টির প্রতিবেদক এলিয়াস দায়ীকেও একইভাবে গাড়ি বোমায় হত্যা করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা