আন্তর্জাতিক

মাস্ক না পরায় ৩ হাজার ডলার জরিমানা দিলো চিলির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই সবচেয়ে বেশি। এর মাঝেই মুখে মাস্ক না পরে সেলফি তুলে আইন ভেঙ্গেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। এজন্য তাকে সাড়ে তিন হাজার ডলার জরিমানাও গুনতে হয়েছে। মাস্ক পরা এক নারীর সাথে ওই সেলফি চলতি মাসের শুরুর দিকে ভাইরাল হওয়ার পর অবশ্য ক্ষমাও চেয়েছিলেন পিনেরা। অতীতেও বিতর্কিত ছবির জন্য রাজনৈতিকভাবে ঝামেলার মধ্যে পড়তে হয়েছে পিনেরাকে।

প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, কাচাগুয়া শহরের কাছে সৈকতে ওই নারীর সাথে সেলফি তোলার সময় তার মাস্ক পরে নেয়া উচিত ছিল। জনসমক্ষে মাস্ক পরার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে চিলিতে। মাস্ক পরার নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। যার মধ্যে রয়েছে জরিমানা এবং কারাবাস।

গত বছর রাজধানী সান্তিয়াগোতে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার রাতে একটি পার্টিতে ছবি তুলে তোপের মুখে পড়েছিলেন তিনি। এছাড়া চলতি বছরের এপ্রিলে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্লাজায় ছবি তুলে সমালোচনার মুখে পড়েন তিনি।

সান্তিয়াগোতে করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ নিয়েও উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে। গত জুন থেকে চিলিতে দৈনিক এক হাজার নতুন সংক্রমণ পাওয়া যাচ্ছে। ডিসেম্বরের শুরুতে পিনেরা ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন, যা তার সরকারকে বিধিনিধেষ আরোপের সুযোগ করে দিচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা