আন্তর্জাতিক

বিয়েতে মদের ব্যবস্থা না করায় বরকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর বরের কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিল বন্ধুরা। তা না পেতেই পিটিয়ে হত্যা করা হয় বরকে। ভারতের উত্তরপ্রদেশের পালিমুকিম পুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

বরযাত্রায় বন্ধুদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবলু। বিয়ে উপলক্ষে বন্ধুদের মদ খাওয়ার টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু এতেও সন্তুষ্ট হয়নি বন্ধুরা। মদ শেষ হতেই তারা ফের টাকার জন্য বাবলুকে জোর করতে থাকে। কিন্তু টাকা দিতে আর রাজি ছিলেন না বাবলু। এরপরেই কথা কাটাকাটি থেকে মারামারির পর্যায়ে পৌঁছে যায় পুরো ঘটনা।

বিয়ে শেষ হতেই বাবলুকে বিয়ের আসর থেকে টেনে নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় তাকে। বিয়ে বাড়ির বাকিরা ছুটে এসে বাবলুকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রামখিলাড়ি বলে এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি পাঁচ অভিযুক্ত পলাতক আছেন। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা