আন্তর্জাতিক

পুতিনের অভিনন্দন পেলো বাইডেন

আজাতিকর্ন্ত ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নিজেদের মতপার্থক্য দূরে রেখে দুই দেশ বৈশ্বিক নিরাপত্তা এগিয়ে নিয়ে যাবে।

ক্রেমলিনের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। প্রতিটি ক্ষেত্রে বাইডেনের সফলতা কামনা করে পুতিন বলেন, আমার দিক থেকে সহযোগিতার জন্য আমি প্রস্তুত এবং আপনার সঙ্গে যোগাযোগ করবো।

বাইডেনকে শুভেচ্ছা জানাতে বাকি থাকা বড় দেশগুলোর নেতাদের মধ্যে একজন ছিলেন পুতিন। পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন প্রধানসহ রুশ কর্মকর্তারা এর আগে মার্কিন নির্বাচন ব্যবস্থার সমালোচনা করেছেন। এটিকে সেকেলে ও জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে না বলে তারা বিবরণ দেন।

বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামে পুতিন বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ বিশেষ দায়িত্ব বহন করে।‘কাজেই মতভিন্নতা থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্ব যেসব প্রতিকূলতার মুখে আছে, সেগুলো এবং বহু সমস্যার সুরাহা করতে সত্যিকারের অবদান রাখতে পারবো।’

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাশিয়ার বিরুদ্ধে বাইডেন কঠিন অবস্থান নেবে বলে ধরে নেয়া হচ্ছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা