আন্তর্জাতিক

লন্ডনে বুধবার মধ্যরাত থেকে টিয়ার থ্রি আরোপ

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের লন্ডন শহরে করোনার প্রকোপ ও সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় বুধবার মধ্যরাত থেকে সর্ব্বোচ্চ স্তর টিয়ার থ্রি বিধি নিষেধ আরোপ করা হয়েছে। একই সাথে আরও দুই রাজ্যে এসেক্স ও হার্ট ফোর্ডশায়ারেও বিধি নিষেধের আওতায় পড়তে যাচ্ছে।

এসব শহরে লকডাউন উঠিয়ে নেওয়ার এক সপ্তাহের মাথায় সংক্রমণের হার ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় এই বিধি নিষেধ জারির ঘোষণা দেন দেশের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। তিনি বলেন,সংক্রমণের হার কমিয়ে আনার লক্ষ্যে দ্রুত পদক্ষেপের অংশ হিসাবে বুধাবার রাত ১২টা ১ মিনিট থেকে টিয়ার থ্রি বিধি নিষেধ আরোপ করা হয়।

টিয়ার থ্রি বিধি নিষেধের নিয়মের মধ্যে রয়েছে কপিসপ, ক্যাফে,রেস্তোঁরার ইন সার্ভিস বন্ধ থাকবে। পরিবারের সদস্যদের বাহিরে ৬ ব্যক্তি ঘরে এবং গার্ডেনে ছাড়াও আটডোরের ভেন্যুতে মিলিত হতে পারবেন না।

এক্ষেত্রে পার্কসহ বড় খোলা যায়গায় মিলিত হতে পারবেন। এছাড়া জিম, সেলুন, দোকান, মার্কেট খোলা রাখাসহ টেইকওয়ে সার্ভিস দেয়া যাবে। এই পদক্ষেপের ফলে বুধবার থেকে রাজধানী ও আশাপাশের কয়েক হাজার ক্যাফে ও রেস্তোঁরা ইন সার্ভিস বন্ধ করা হবে বা একেবারে বন্ধ হয়ে যাবে। ক্রিসমাসের সময় টিয়ার থ্রি বিধি নিষেধের কারণে ব্যবসায়ী ও স্টাফরা দুচিন্তায় পড়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে ফাইজার ও বায়োএনটেক এর ২৫০,০০০ নতুন করোনা ভাইরাস ভ্যাকসিন শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার দেশটিতে করোনা ভাইরাসে ২০,২৬৩ জন আক্রান্ত হয়েছেন এবং ২৩২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা