আন্তর্জাতিক

যতো চাপই আসুক ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেয়া হচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে।

ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দখলদার ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনই সম্পর্ক স্থাপন করবে না। খবর আনাদোলুর।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা ভাবতেও রাজি নই।

অনেক দেশের পক্ষ থেকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান খান সুনির্দিষ্ট কোনও দেশের নাম বলতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, কিছু কথা আছে, যা আমরা বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান। ইমরান খান স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবই পাকিস্তানকে চাপে রেখেছে। খবর আনাদোলুর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা