আন্তর্জাতিক

ফুটবল মাঠে ৫০ জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারো নারকীয় হত্যাকাণ্ড দেখলো আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশের উত্তরাঞ্চলের এক গ্রামের ফুটবল মাঠে ৫০ জনের শিরশ্ছেদ করেছে সশস্ত্র জঙ্গিরা।

এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহ কবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জন হত্যার শিকার হন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠে কথিত মৃত্যুদন্ড কার্যকরের স্থান হিসেবে বেছে নিয়েছে। ওই সময় কয়েকটি গ্রামে আরো বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

মোজাম্বিকের ক্যাবো দেলগাদো গ্যাস সমৃদ্ধ একটি প্রদেশ। ২০১৭ সাল থেকেই সেখানে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন চার লাখ ৩০ হাজারের বেশি।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন স্থানীয়রা। ঘটনার দিন হামলার সময় গ্রাম থেকে পালাতে যাওয়ার সময় ৫০ জনকে ধরে ফুটবল মাঠে নেয়া হয়। পরে ৫০ জনের শিরশ্ছেদ করে জঙ্গিরা।

জঙ্গিদের যত নারকীয় হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে ৫০ জনকে একই সঙ্গে শিরশ্ছেদের ঘটনাটি সবচেয়ে ভয়াবহ। সূত্র- ডয়চে ভেলে ও বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা