আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে ইরানের সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের খোদা আফারিন ও জুলফা এলাকায় ট্যাংক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদিসহ ইমামেজামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘর্ষের মাঝে সীমান্ত এলাকায় ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

আইআরসিসি পরিচালিত সেপাহ নিউজ জানিয়েছে, আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের মধ্যে সীমান্তে সেনা মোতায়েন করেছে ইরান। আইআরজিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব সেনা মোতায়েন করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে পাঁচ হাজারে বেশি মানুষ মারা গেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা