আন্তর্জাতিক

করোনার দৈনিক সংক্রমণ কমছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : গত বেশ কয়েক দিন ধরে ভারতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে করোনা ভাইরাস। দেশটিতে সংক্রমণের তীব্রতা এতটাই তুঙ্গে ছিল যে ২৪ ঘণ্টায় সংক্রমণের কোটা প্রায় লাখ ছুঁই ছুঁই করছিল। তবে আশার কথা হচ্ছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে নতুন করে সংক্রমণ ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে ছিল। একদিন আগেও আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ হাজারের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় যেন অনেকটাই স্বস্তি মিলল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ২৬৭। একদিনে সংক্রমণের চেয়ে সুস্থতার সংখ্যাও বেশি বলে জানানো হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৭৮৭ জন রোগী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৮৫ হাজারের বেশি।

দেশটিতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৬৬ লাখ ২৩ হাজার ৮১৫। অপরদিকে, করোনা সংক্রমণে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮৪ জনের।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। গত দুই মাসেই দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনায় মৃত্যুহার কমেছে। অপরদিকে এখন পর্যন্ত ৫৬ লাখের বেশি করোনা রোগী সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এখন সুস্থতার হার ৮৪.৩৪ শতাংশ।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ২৩। গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৮৯ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ভারতে ৮ কোটির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশটিতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং কেরালা। করোনা সংক্রমণের অধিকাংশই এই পাঁচ রাজ্যের।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা