আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে একজোট চার দেশ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রভাব ঠেকাতে একজোট অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। চার দেশের বিদেশমন্ত্রীরা বৈঠকে বসেছেন টোকিওতে।

চার দেশের জোটের নাম কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ বা কোয়াড। মুখে না বললেও মূলত চীনের প্রভাবের মোকাবিলা করার জন্যই একজোট হয়েছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং অ্যামেরিকা। চীন যে ভাবে ক্ষমতা দেখানোর চেষ্টা করছে ও আঞ্চলিক প্রভাব বাড়াবার চেষ্টা করছে, তা ঠেকানোর জন্যই চার দেশের বিদেশমন্ত্রী বৈঠক করছেন টোকিওয়। করোনাকালে ভার্চুয়াল বৈঠক না করে তারা যে একসঙ্গে বসে আলোচনা করলেন, তার থেকেই পরিষ্কার বিষয়টিকে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে কোয়াডের বৈঠক হয়েছিল। তারপর আবার হচ্ছে টোকিওতে।

কোয়াডের বৈঠকের আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা করে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর সঙ্গে কথা বলেন। লাদাখে সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসলেন দুই দেশের বিদেশমন্ত্রী। বৈঠকের পর জয়শঙ্কর টুইট করে বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। চার বিদেশমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, চীনকে ঠেকাতে অ্যামেরিকা ও ভারত একযোগে কাজ করবে। প্রবীণ সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''জয়শঙ্কর ও পম্পেওর বৈঠক থেকে এই বার্তাই স্পষ্ট যে দুই দেশ চীনকে ঠেকাতে হাত মিলিয়ে চলবে। তাঁরা স্পষ্টভাবে এই কথাটা না বললেও বলা যেতে পারে, তাঁদের আসল উদ্দেশ্য বা সুপ্ত বাসনা হলো চীনের মোকাবিলা করা।''

জয়শঙ্কর তাঁর ভাষণে বলেছেন, ভারত আন্তর্জাতিক জলপথের ক্ষেত্রে নিয়ম মেনে চলার ব্যাপারে দায়বদ্ধ। ভারত এখানে আইন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক জলপথ ব্যবহারের স্বাধীনতার পক্ষে। সেই সঙ্গে ভারত চায় সব দেশ যেন অন্যের সার্বভৌমত্ব মেনে চলে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ নেয়।

কোথাও চীনের নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু কথাগুলো যে চীনকে উদ্দেশ্য করে বলা তা বুঝে নিতে অসুবিধা হয় না। প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা, বিশেষ করে সাউথ চায়না সি-তে চীনের দাদাগিরি থামানোর জন্য চার দেশ যে একজোট হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। চীন যদি সংযত না হয়, তা হলে এই দেশগুলি বেজিং-এর বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা নেয়ার পথে হাঁটতে পারে।''

সৌম্য বন্দ্যোপাধ্যায় মনে করেন, অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে। ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে এলে চীনের বিরোধিতা সম্ভবত আরো তীব্র করবেন। কিন্তু বাইডেন জিতলে নতুন সমীকরণ, নতুন নীতি নিয়ে চলতে পারেন। তবে একটা কথা স্পষ্ট চীনকে চাপ ও বার্তা দিতে চাইছে চার দেশ।

চীন অবশ্য কোয়াডের তীব্র বিরোধী। তারা জানিয়েছিল, চার দেশ কখনোই পঞ্চম কোনো দেশকে নিয়ে এই ভাবে আলোচনা করতে পারে না। আগের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, চীনের বিরোধিতা করার জন্য কোয়াড নয়। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্যা নিয়ে আলোচনার জন্য কোয়াড।

সম্প্রতি এই চার দেশের সঙ্গে চীনের হয় সরাসরি সংঘাত লেগেছে অথবা চীনের প্রভাব বাড়তে থাকায় দেশগুলি উদ্বিগ্ন। এই আবহে টোকিওতে বৈঠক করলেন চার বিদেশমন্ত্রী। এর মধ্যে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে চীনের সংঘাত রীতিমতো তুঙ্গে উঠেছে। লাদাখে দুই দেশের সেনা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে। ভারতের ২০ জন সেনা মারা গেছেন। চীনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতজন সেনা মারা গেছেন তা চীন জানায়নি। ভারতের অভিযোগ, চীন স্থিতাবস্থা ভেঙে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে। চীনের অভিযোগ, ভারত তাদের ভূখণ্ডে ঢুকেছে। লাদাখ ও অরুণাচলে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে ভারত ও চীন।

অ্যামেরিকার সঙ্গে চীনের বিরোধ বেধেছে বাণিজ্য, হংকং, তাইওয়ান, মানবাধিকার ও প্রযুক্তি নিয়ে। পম্পেওর অভিযোগ, চীন বিশ্বের অর্থনীতি ও পরিবেশকে ধ্বংস করতে চাইছে। পূর্ব চীন সাগরে জাপানের অধিকারে থাকা একটি দ্বীপকে চীন তাদের এলাকা বলে দাবি করেছে। তা নিয়ে জাপানের সঙ্গে চীনের সংঘাত চলছে। তাছাড়া জাপানের ধারণা, চীন তাদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। অস্ট্রেলিয়ার প্রধান সমস্যাও বাণিজ্যে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা