স্বাস্থ্য

আরও ৩৩৪ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। তবে এসময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৩৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৩ জন ও ঢাকার বাইরের ৬১ জন।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

চলতি বছরের ১ থেকে ২০ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে চার হাজার ৩২৪ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ২২৫ জন।

অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ২৯৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরের ৯৬৬ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।

আরও পড়ুন : খাদ্যের অভাব হবে না

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা