চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়
স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্তের হার ১.০৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। নতুন করোনা শনাক্ত হয়েছে ২০ জনের শরীরে।

এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২০২ জনের।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৯ শতাংশ।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা