স্বাস্থ্য

রাজশাহীতে মৃত্যু দুই

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।

এদিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮১ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

একই দিনে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৪২ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে তিনজনের নমুনায়। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৫৯ শতাংশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা