ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুহীন চট্টগ্রামে আক্রান্ত ১১

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন এগারোজন। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার পঁচিশজন।

সোমবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এগারোজনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৭ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের করোনার সংক্রমণ ধরা পড়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা